কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝার হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন এলাকায় সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টা দিকে এক সড়ক দুর্ঘটনায় উপজেলার সাবেক চেয়ারম্যান রাজু আহমেদের বাবা হামিদ চৌধুরী মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামিম পরিবহনের
একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাওয়ার পথে আন্ধারিঝাড় এলাকায় হামিদ চৌধুরীকে পেছন
থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এলাকাবাসী
জানান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা
সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত হামিম পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে
দেয়। এতে বাসটি আংশিক পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে
পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাস দুর্ঘটনায় নিহত হামিদ চৌধুরীর মৃত্যুতে
এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার
ইনচার্জ মো. আজিম উদ্দিন, ‘ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজিত জনতা বাসে ধান গাছের খড় জড়ো করে আগুন
ধরিয়ে দেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।