কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু আমতলীতে মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবদুল খালেক (৩০) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
সীমান্ত পিলার ৪০ এবং আন্তর্জাতিক শূন্য
লাইন থেকে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মঙ্গলবার (০৯ জুন) সকাল ৯টায় এই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান
বিজিবির কক্সবাজারের ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম।
নিহত আবদুল খালেক উখিয়ার কুতুপালং ১
নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আনু মিয়ার ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম
জানান, সকালে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে মাস্টার
শাহ আলমের আকাশমনি বাগান পরিষ্কার করতে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর
আহত হয়। পরবর্তী সময়ে তার সঙ্গে থাকা তার ছোট ভাই তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং
এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল
হক জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।