× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু আমতলীতে মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবদুল খালেক (৩০) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

সীমান্ত পিলার ৪০ এবং আন্তর্জাতিক শূন্য লাইন থেকে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মঙ্গলবার (০৯ জুন)  সকাল ৯টায় এই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান বিজিবির কক্সবাজারের ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম। নিহত  আবদুল খালেক  উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আনু মিয়ার ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম জানান, সকালে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে মাস্টার শাহ আলমের আকাশমনি বাগান পরিষ্কার করতে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়। পরবর্তী সময়ে তার সঙ্গে থাকা তার ছোট ভাই তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা