× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর পশ্চিম পাড়া গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় এই ঘটনা ঘটে।

সাব্বির হোসেন শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর পশ্চিম পাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। সাব্বির এইবার একটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিলেন। 

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাব্বির হোসেন বাড়ির পাশেই কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতের শুরু হয়। এসময় বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। 

চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “সাব্বির অত্যন্ত ভদ্র ও মেধাবী একজন শিক্ষার্থী ছিল। বজ্রপাতে তার অকাল মৃত্যুতে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা