× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণের পর হত্যায় অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

পাবনা সদর উপজেলায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামির বাড়িতে অগ্নিসংযোগ। ছবি: ভিডিও থেকে নেওয়া

পাবনা সদর উপজেলায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামির বাড়িতে অগ্নিসংযোগ। ছবি: ভিডিও থেকে নেওয়া

পাবনা সদর উপজেলায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ তিনজনের মৃত্যু হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে দুজনের মৃত্যু হয়। এর আগে সোমবার বিকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, নতুন পাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার ইউসুফের ছেলে সাপু। নিহতরা কেউ আসামিপক্ষের নয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে পাবনার ভাড়ারায় পদ্মা নদী থেকে এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। ওইদিনই পরিবারের পক্ষ থেকে কিশোরীর কথিত প্রেমিক নাইমসহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়।

উত্তজিত জনতা বৃহস্পতিবার ওই কিশোরীর দাফন শেষে আসামির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডের সময় আসামিপক্ষের কেউ বাড়িতে ছিলেন না। এ সময় বাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকজন মানুষ দগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল একজন এবং আজকে দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা