× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদারীপুর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৯

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

মাদারীপুর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৯

আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে মাদারীপুর সদর মডেল থানা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সোমবার (০৮ জুন) সন্ধ্যায় ৯ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, একটি মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে থানায় নিয়ে আসার পর তাদের স্বজন ও সমর্থকদের একটি দল থানার সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা আসামিদের মুক্ত করার দাবিতে বিক্ষোভ শুরু করে এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে থানার আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করে। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার নিরাপত্তা জোরদার করা হয়।

মাদারীপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া হোসেন ভাবনা জানান, সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা