× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

বাঘা (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

রাজশাহীর বাঘার নওটিকা এলাকায় তিন ফসলি কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। প্রবা ফটো

রাজশাহীর বাঘার নওটিকা এলাকায় তিন ফসলি কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। প্রবা ফটো

রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা এলাকায় তিন ফসলি কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের নেতৃত্বে সোমবার (৮ জুন) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নওটিকা মৌজার একাধিক স্থানে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়।

তবে প্রশাসনের গাড়ি দূর থেকে দেখতে পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত সিন্ডিকেট সদস্য এবং এস্কেভেটর (ভেকু) চালকেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ফলে কাউকে হাতেনাতে আটক কিংবা তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

অবৈধ খননকাজ বন্ধে কঠোর ব্যবস্থা হিসেবে প্রশাসন ঘটনাস্থলে থাকা একটি বিশালাকৃতির এস্কেভেটর (ভেকু মেশিন) অকেজো করে দেয় এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “আইন অমান্য করে যারা কৃষি জমি নষ্ট করে পুকুর খননের চেষ্টা করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীরা পালিয়ে গেলেও অবৈধ খনন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা