× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে জিয়া সংসদের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

রংপুর অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

রংপুরে জিয়া সংসদের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জিয়া সংসদ। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সোমবার (৮ জুন) বিকালে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজনে প্রধান অতিথি ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর প্রেস ক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন, রংপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম মণ্ডল, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন, সহকারী পিপি আব্দুল হাদী বেলাল, রংপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মাহমুদুল ইসলাম সরকার, জেলা বিএনপি নেতা ফজলুর রহমান বাদল, মহানগর বিএনপি নেতা সেলিম চৌধুরী, বেরোবি’র সাবেক রেজিস্ট্রার শাহজাহান আলী, জিয়া সংসদের সংগঠক ডা: আলিমুল হাসান সাগর, সাহেদ ইকবাল, লিটন পারভেজ প্রমুখ।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে নেতারা বলেন, পরিবেশ-প্রকৃতি সুরক্ষায় দলীয় কার্যালয় থেকে বৃক্ষ রোপণ অভিযান শুরু করল জিয়া সংসদ। আগামী ৫ বছর সরকারের প্রতিশ্রুত ২৫ কোটি গাছ রোপণে কাজ করে যাবে বিএনপিসহ সব অঙ্গসংগঠন।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা