× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলওয়ে পুলিশ, গোয়েন্দা-বিজিবির যৌথ অভিযান

কোটি টাকার মাদক জব্দ, ১১ মামলায় গ্রেফতার দশ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

রেলওয়ে পুলিশ, গোয়েন্দা-বিজিবির যৌথ অভিযানে কোটি টাকার মাদক জব্দ, ১১ মামলায় গ্রেফতার দশ

রেলওয়ে পুলিশ, গোয়েন্দা-বিজিবির যৌথ অভিযানে কোটি টাকার মাদক জব্দ, ১১ মামলায় গ্রেফতার দশ

রেলওয়ে জেলা পুলিশ, গোয়েন্দা এবং বিজিবির মাসব্যাপী যৌথ অভিযানে ৩০ হাজার ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ কেজি গাঁজাসহ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকার বেশি। এসব পৃথক মাদক উদ্ধার সংক্রান্ত ঘটনায় মোট ১০ জন আসামি গ্রেফতারপূর্বক ১১টি মামলা রুজু করা হয়। 

সোমবার (০৮ জুন) চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান-এর দিক নির্দেশনায়, পুলিশ সুপার তহুরা জান্নাত, রেলওয়ে জেলা চট্টগ্রাম এর প্রত্যক্ষ তত্বাবধানে চট্টগ্রাম ও লাকসাম রেলওয়ে থানা এবং চট্টগ্রাম রেলওয়ে গোয়েন্দা শাখা (ডিবি) সহ বিজিবির অফিসার ও ফোর্সের যৌথ তৎপরতায় গত ০৮ মে হতে ০৭ জুন পর্যন্ত মাদকবিরোধী ও অবৈধ মালামাল জব্দ সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। 

চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ ভবিষ্যতেও মাদক দ্রব্য ও অবৈধ মালামাল উদ্ধার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা