× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গফরগাঁওয়ে রাস্তা নির্মাণের গর্তে ডুবে শিশুর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাস্তা নির্মাণের গর্তে ডুবে মো. সুমন মিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরিয়ান (৭) নামে আরও এক শিশু।

উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজে পিছনে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

সুমন দত্তেরবাজার ইউনিয়নের  স্বল্পপুনিয়া গ্রামের নয়ন মিয়া ছেলে। সে স্থানীয় নিউ মডেল একাডেমি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত আরিয়ান উস্থি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে।

উস্থি ইউনিয়ন পরিষদের দফদার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে এক সঙ্গে চারজন শিশু আব্দুর রহমান ডিগ্রি কলেজের পিছনে খেলছিল। খেলার ছলে নতুন রাস্তা নির্মাণের গর্তে পড়ে যায় সুমন ও আরিয়ান। গর্তে পানি থাকায় ডুবে যায় তারা। এসময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে সুমনকে মৃত উদ্ধার করে। আরিয়ানকে আশঙ্কাজনক অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা