রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোমবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া মুক্তি এবং রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ওপর হামলাকারীর গ্রেপ্তারের দাবিতে রাঙামাটির কর্মরত সাংবাকিরা মানববন্ধন করেছেন।
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোমবার (৮ জুন) দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তরা সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে হামলা, মামলা, আটক ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানান। তারা সার দেশের আটক সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আলহকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেনÑ প্রবীণ সাংবাদিক সাখাওয়াত হোসেন রুবেল, সুশীর প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।