মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার পাঁচ খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়। প্রবা ফটো
মুন্সীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-এর ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী পাঁচ খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (৮ জুন) দুপুর ১২টায় এ সংবর্ধনা আয়োজন করেন জেলা প্রশাসক ও মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক পাঁচ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সৈয়দা নুরমহল আশরাফী বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনের সুনাম আরও সমুন্নত রাখতে খেলোয়াড়দের নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, ক্রীড়া সংগঠক, কোচ ও খেলোয়াড়রা।