× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই বাসের সংঘর্ষে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সংঘর্ষ হয়। এতে উভয় বাসই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় দুই বাসের অনেকে আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে চকরিয়ার সরকারি হাসপাতাল পাঠানো হয়েছে। 

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে একজন শিশু মারা গিয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি। নিহত লোকটি গাড়ির ড্রাইভার বলে ধারণা করা হচ্ছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা