কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আপডেট : ৪ ঘণ্টা আগে
বজ্রপাতের প্রতীকী ছবি
পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রপাতে আ. মান্নান হাওলাদার (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আ. মান্নান হাওলাদার ওই এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে। মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আ. মান্নান হাওলাদার স্থানীয় কয়েকজনের সঙ্গে সোমবার ভোর ৫টার দিকে মম্বিপাড়া এলাকার ৩৩ কানি এলাকায় মাছ ধরতে যান। মাছ ধরা শেষে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার বলেন, “এ বিষয়ে আমরা জানতে পেরেছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন”।