× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাথরঘাটায় বিশ্ব সমুদ্র দিবস পালিত

পাথরঘাটা (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

বলেশ্বর নদীর তীরবর্তী রুহিতা সমুদ্রসৈকতে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বলেশ্বর নদীর তীরবর্তী রুহিতা সমুদ্রসৈকতে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 বলেশ্বর নদীর তীরবর্তী রুহিতা সমুদ্রসৈকতে সোমবার (০৮ জুন) সমুদ্র দূষণ, বিশেষ করে প্লাস্টিক পলিথিন বর্জ্যরোধে শতাধিক নারী-পুরুষের মধ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিজাম উদ্দিন, আরাফাত রহমান, শফিকুল ইসলাম খোকন, জাকির মুন্সি ও ইব্রাহিম হোসেন। পরে নদীর পাড়ে প্লাস্টিক পলিথিন বর্জ্য অপসারণে কাজ করেন তারা।

উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, পরিবারের প্রধান যেমন সম্পদ অর্জন করে সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তেমনি প্রাকৃতিক সম্পদ সৃষ্টিকর্তাও মানব কল্যাণের জন্য অনেক সম্পদ দিয়েছেন। কিন্তু এই সম্পদ যেমন আমাদের ব্যবহারের জন্য তেমনি আমাদের জীবন-জীবিকার জন্যও। সমুদ্র শুধু প্রকৃতির একটি অংশ নয়; এটি অর্থনৈতিক সমৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। সমুদ্রের বিপুল সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। তাই অন্যান্য সম্পদের মতো সমুদ্র সম্পদও আমাদের রক্ষা করতে হবে, টিকিয়ে রাখতে হবে, দূষণমুক্ত রাখতে হবে। এক্ষেত্রে সরকারি এবং বেসরকারিভাবে সকলকে এগিয়ে আসতে হবে, তেমনি ব্যক্তি উদ্যোগেও। তাহলেই মানবসভ্যতা যেমন টিকে থাকবে, তেমনি  জীবিকার জন্য সমুদ্রও রক্ষা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা