× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চণ্ডিদাসগাতী ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

চণ্ডিদাসগাতী ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

 সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাতী ব্রিজের নিচে থেকে সোমবার (০৮ জুন) অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে  চণ্ডিদাসগাতী ব্রিজের নিচে পানিতে এ মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। প্রাথমিক ভাবে মৃত্য ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

চণ্ডিদাসগাতী ৬ নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিন সজল বলেন, সকালে চণ্ডিদাসগাতী ব্রিজের নিচে পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে মরদেহটি কিনারে আনলে দেখা যায় বয়স্ক এক বৃদ্ধের মরদেহ এটি। পরে পুলিশে খবর দেওয়া হয়।এদের ধারণা রাতের কোনো এক সময় অজ্ঞাত এই মরদেহটি কে বা কারাএখানে ফেলে গেছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রোফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্তের কাজ করা হচ্ছে। এটি কোনো হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

এদিকে দেশে চলমান একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।  

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা