× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দোয়ারাবাজারে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬

সুনামগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৯:০৪ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ১৯:৩৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- ফরহাদ আলম, সাকিল, জাবেল, সাগর, ইছাক আলী ও মো. জাহিদুল আলম রাজু।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দোয়ারাবাজার উপজেলার খেয়াঘাট এলাকায় আরমিছ আলী নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় আটক মান্নারগাঁও ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য ফরহাদ আলমের ছেলে তুর্জ আলমকে আটকের পর ছিনিয়ে নেয় ফরহাদ আলমের লোকজন।

হামলার ঘটনায় আরমিছ আলীর স্ত্রী হোছনা আক্তার থানায় একটি মামলা করেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা