× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ তদারকিতে নবনিযুক্ত ওয়াসার এমডি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প পরিদর্শনে যান ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প পরিদর্শনে যান ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

চট্টগ্রাম মহানগরীতে দীর্ঘদিন ধরে পাইপলাইন সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে ওয়াসার পানি সরবরাহ সম্ভব হয়নি। ফলে উপকূলীয় এ এলাকার বাসিন্দাদের লবণাক্ত পানি ও সুপেয় পানির সংকট নিয়ে বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হয়েছে। দীর্ঘদিনের এই দুর্ভোগ অবসানের জন্য এলাকাবাসীর মধ্যে আশার আলো দেখিয়েছেন চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

রবিবার (০৭ জুন) 'চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প (১ম পর্যায়)' শীর্ষক প্রকল্পের সামগ্রিক নির্মাণকাজের সরেজমিন তদারকিতে গিয়ে তিনি প্রকল্পের পয়ঃপাইপ নেটওয়ার্ক সাইট এবং হালিশহরস্থ পয়ঃশোধনাগার নির্মাণ সাইট পরিদর্শন করেন।

এসময় চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার সরকার, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, আলোচ্য প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক আব্দুর রউফ সঙ্গে ছিলেন।

দায়িত্ব গ্রহণের পরপরই দুর্ভোগের বিষয়টি সামনে আসলে দুর্ভোগ লাঘব করতে সেটিকে অগ্রাধিকার দিয়ে গত ৩ জুন স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর চিঠি পাঠান ওয়াসার নতুন এমডি। চিঠিতে তিনি কর্ণফুলী টানেলের ইউটিলিটি ডাক্ট ব্যবহার করে পাইপলাইন স্থাপনের অনুমতি চান। ওয়াসার পরিকল্পনা অনুযায়ী, বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্প থেকে প্রতিদিন অন্তত ২ কোটি লিটার পরিশোধিত পানি পতেঙ্গা এলাকায় সরবরাহ করা হবে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, পাইপলাইনের প্রায় সাত বছরের জটিলতা কাটিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে আগামী ছয় মাসের মধ্যে পতেঙ্গার তিনটি ওয়ার্ডের মানুষ ওয়াসার সুপেয় পানি পাবেন বলে আশা করছি।

ওয়াসা কর্মকর্তারা জানান, বর্তমানে পতেঙ্গা এলাকায় দৈনিক পানির চাহিদা প্রায় ১০ কোটি লিটার হলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ৪ কোটি লিটার। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে এ ঘাটতি অনেকাংশে কমে আসবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা