× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে বিপাকে রোগী ও তাদের স্বজনরা। প্রবা ফটো

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে বিপাকে রোগী ও তাদের স্বজনরা। প্রবা ফটো

ছয় দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (৭ জুন) চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে এ কর্মসূচি শুরু হয়। একই দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশও করেছেন তারা।

ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবি হলোÑ এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বিসিপিএস ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের নবম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরেÑ

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। রবিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। একই দাবিতে বেলা ১১টার পর ক্লাস বর্জন করেন চমেকের শিক্ষার্থীরাও। এতে হাসপাতালে চিকিৎসা সেবায় আংশিক প্রভাব পড়ে।

খুলনা : গত চার দিন ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে রবিবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এদিকে চিকিৎসক সংকটে চিকিৎসা সেবায় অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। এতে রোগীদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা।

রংপুর : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার প্রতীকী কর্মবিরতি ও মানববন্ধন হয়েছে। এদিন ইন্টার্ন ডক্টরস সোসাইটির উদ্যোগে ইন্টার্ন চিকিৎসকরা একটি বিক্ষোভ মিছিল করেন। পরে হাসপাতাল পরিচালক ও অধ্যক্ষকে স্মারকলিপি দেন তারা। 

রাজশাহী : দেশের বিভিন্ন স্থানের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে রবিবার থেকে এই কর্মবিরতি শুরু করেন তারা। এদিকে কর্মবিরতির ফলে বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

বগুড়া : শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল থেকে তারা কর্মবিরতিতে যান। এ সময় হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনও করেন তারা।

বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। রবিবার দুপুর থেকে কলেজের সামনে বিক্ষোভ করেন তারা।

কুমিল্লা : অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার দুপুর ১২টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। এর আগে টানা দুই দিন একই দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।

সিলেট : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। একই সঙ্গে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন তারা।

ফরিদপুর : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। একই সঙ্গে ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা।

নওগাঁ : ৬ দফা দাবিতে রবিবার দুপুরে মানববন্ধন করেছেন নওগাঁ মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা।

ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রবিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। এদিন মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল পরিচালক বরাবর ছয় দফা দাবি পেশ করেন ইন্টার্ন চিকিৎসক নেতারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা