× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নববধূ ফাল্গুনী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

নওগাঁ শহরের মুক্তির মোড়ে নববধূ ফাল্গুনী হত্যায় তার স্বামী মোর্শেদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও স্বজনরা। প্রবা ফটো

নওগাঁ শহরের মুক্তির মোড়ে নববধূ ফাল্গুনী হত্যায় তার স্বামী মোর্শেদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও স্বজনরা। প্রবা ফটো

নওগাঁয় নববধূ ফাল্গুনী হত্যায় তার স্বামী মোর্শেদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও স্বজনরা। রবিবার (৭ জুন) সকালে শহরের মুক্তির মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় বক্তব্য দেনÑ ফাল্গুনীর স্বজন কহিনুর খাতুন, জামিল আহমেদ, রুমি খাতুন, সোহেল রানা, রাব্বী প্রমুখ। 

নিহত নববধূ ফাল্গুনী জেলা সদরের আরজী নওগাঁ এলাকা বাসিন্দা তুফান আলীর মেয়ে ও তার স্বামী অভিযুক্ত মোর্শেদ একই এলাকার পিন্টু সরদারের ছেলে। 

মানববন্ধনে কহিনুর খাতুনসহ অন্যরা বলেন, নিহত ফাল্গুনীর সাথে মোর্শেদের প্রেমের সম্পর্ক গড়ে উঠলে গত ২৭ মার্চ তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে ১ লাখ টাকা যৌতুকের জন্য মোর্শেদ ফাল্গুনীর ওপর নির্যাতন শুরু করে। এরই ধারাবাহিকতায় বিয়ের মাত্র ৪০ দিনের মাথায় গত ৭ মে রাতে গলায় ওড়না পেঁচিয়ে ফাল্গুনীকে হত্যা করে মোর্শেদ। এ ঘটনায় ফাল্গুনীর বাবা বাদী হয়ে পরদিন নওগাঁ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধনে নিহত ফাল্গুনীর অভিযুক্ত মোর্শেদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং দ্রুত বিচার ও হত্যাকারীর ফাঁসির দাবি জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা