× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে বাসের ধাক্কায় নারী নিহত, আহত ৪

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাট মোল্লাহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আমেনা বেগম (৬০) নামের একজন নারী নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

উপজেলার রহিমা ফিলিং স্টেশনের সামনে রবিবার এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম উপজেলার মোল্লারকুল গ্রামের বাসিন্দা ও দাউদ মোল্লার স্ত্রী। দুর্ঘটনার সময় তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। আহত চারজনের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি। তাদের  সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় বাগেরহাট মোল্লাহাটের রহিমা ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি বাস একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমেনা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হন।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, “দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা