× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাজারের কুমির ফিরিয়ে আনার দাবি খাদেমদের

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

কুমিরটি পুনরায় দীঘিতে অবমুক্ত করার দাবিতে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে রবিবার সংবাদ সম্মেলন করেন মাজারের খাদেমরা। প্রবা ফটো

কুমিরটি পুনরায় দীঘিতে অবমুক্ত করার দাবিতে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে রবিবার সংবাদ সম্মেলন করেন মাজারের খাদেমরা। প্রবা ফটো

বাগেরহাটের ঐতিহ্যবাহী হজরত খানজাহান আলীর (রহ.) মাজারসংলগ্ন দীঘি থেকে সরিয়ে নেওয়া কুমিরটি পুনরায় দীঘিতে অবমুক্ত করার দাবি জানিয়েছেন মাজারের খাদেমরা।

বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে রবিবার (৭ জুন) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম। 

তিনি বলেন, এর আগেও চিকিৎসার জন্য দীঘি থেকে দুটি কুমির নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেগুলো আর ফেরত দেওয়া হয়নি। তাই বর্তমানে স্থানান্তর করা কুমিরটিকে দ্রুত দীঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

সর্বশেষ দুটি কুমিরের মধ্যে একটি ২০২৩ সালের অক্টোবরে মারা গেলে দীঘিতে মাত্র একটি কুমির অবশিষ্ট ছিল। সাম্প্রতিক সময়ে ওই কুমিরটি মানুষ ও প্রাণীর ওপর একাধিকবার আক্রমণ চালায়। চলতি বছরের এপ্রিলে কুমিরের আক্রমণে একটি কুকুর মারা যাওয়ার ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই মধ্যে গত ১ জুন রাত সাড়ে ৮টার দিকে মাজারসংলগ্ন দীঘির পূর্ব পাশের নারী ঘাটে গোসল করতে নামলে ফাতেমা আক্তার (৭) নামে এক শিশুকে কুমিরটি পানির নিচে টেনে নিয়ে যায়। পরদিন ২ জুন ভোরে দীঘি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে জেলা প্রশাসনের সিদ্ধান্তে ৩ জুন কুমিরটিকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। এর মধ্য দিয়ে হজরত খানজাহান আলীর (রহ.) মাজারের দীঘিতে কুমিরের প্রায় সাড়ে ৬০০ বছরের ইতিহাসের অবসান ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা