× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধুখালীর উন্নয়নে ইউএনও সাংবাদিকদের পাশে চান

মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

ফরিদপুরের মধুখালী প্রেস ক্লাবে রবিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। প্রবা ফটো

ফরিদপুরের মধুখালী প্রেস ক্লাবে রবিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। প্রবা ফটো

মধুখালীর উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান সাংবাদিকদের পাশে চেয়েছেন।

মাদক, বাল্যবিবাহ বন্ধে  সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, এলাকার উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ এবং সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তিনি তুলে ধরেন। 

ফরিদপুরের মধুখালী প্রেস ক্লাবে রবিবার (০৭ জুন) বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সবাই এক ছায়াতলে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মন্নুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. মতিয়ার রহমান মিয়া, সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ।

সভায় মধুখালী প্রেস ক্লাবের সদস্যরাসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও পেশাগত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা