প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় নদীর চর থেকে রবিবার এক জেলের লাশ উদ্ধার করেছে পায়রাবন্দর নৌ পুলিশ।
পটুয়াখালী ও বরিশালে রবিবার (৭ জুন) ২ জনের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় নদীর চর থেকে ভদ্র শিকদার (৩৭) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পায়রাবন্দর নৌ পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রাম সংলগ্ন টিয়াখালী নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ভদ্র শিকদার ওই ইউনিয়নের লোন্দা গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে। পায়রাবন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, তার শরীরের কিছু যায়গায় ফোসকা দাগ দেখা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বরিশাল : বরিশালের গৌরনদীতে নিখোঁজ তরুণ রেজাউল হাওলাদারের (২০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পার্শ্ববর্তী ফারুক মৃধার বাড়ির জঙ্গলের পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রেজাউল উপজেলার পশ্চিম খাঞ্জাপুর গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। নিহতের স্বজনরা জানিয়েছেন, গত শুক্রবার সকালে রেজাউলের স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান। ওইদিন রাতে মায়ের সঙ্গে রাগ করে বাসা থেকে বের হন রেজাউল। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ফারুকের পুকুরে রেজাউলের মরদেহ দেখতে পান স্থানীয়রা। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেছেন, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।