× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোডশেডিংয়ের প্রতিবাদে অটোচালকদের মানববন্ধন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

রাঙ্গাবালী উপজেলা পরিষদের সামনে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে রবিবার অটোচালকরা মানববন্ধন করেন।

রাঙ্গাবালী উপজেলা পরিষদের সামনে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে রবিবার অটোচালকরা মানববন্ধন করেন।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে অটোচালকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

উপজেলা পরিষদের সামনে অটোচালকদের উদ্যোগে রবিবার (৭ জুন) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চালকদের সঙ্গে সাধারণ মানুষও অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া এবং দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে ভোগান্তি পোহাতে হয়। ফলে তাদের দৈনন্দিন আয়-রোজগারে টান পড়ছে। তারা পরিবার নিয়ে অনিশ্চতায় ভুগছেন।

বক্তারা আরও বলেন, লোডশেডিংয়ে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন অটোচালকরা। পরে তারা জানান, যদি দাবি আদায় না হয়, তা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা