× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শাওন ও সাব্বির। প্রবা ফটো

ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শাওন ও সাব্বির। প্রবা ফটো

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় রবিবার (৭ জুন) দুপুরে ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছে।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

নিখোঁজরা হলেনÑ মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) ও নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা একই পরিবারের দুই ভাই। তাদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন।পরিবারের বাড়ি মোগলহাট বাজার সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ২টার দিকে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা বিপদে পড়ে। এ সময় মেহেদী কোনো রকমে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে নদীতে তলিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চললেও দুই ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা