× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামপালে মাংস বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা

রামপাল (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৫৭ মিনিট আগে

রামপালে মাংস বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা হাটে মরা গরুর পচা মাংস বিক্রির দায়ে দুই মাংস বিক্রেতাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০৭ জুন) সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ফয়লা হাটে অভিযান পরিচালনা করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এ সময় তার সঙ্গে ছিলেন রামপাল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার।

দণ্ডপ্রাপ্তরা হলেনÑ রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুন অর রশিদ এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার ইয়ামিন হাওলাদার।

স্থানীয়রা জানান, বাজারের পাশে একটি গরু মারা যাওয়ার পর হারুন ও ইয়ামিন সেটি জবাই করে মাংস বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। মাংস থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে ক্রেতাদের সন্দেহ হয়। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, ফয়লা হাটে গরুর পচা মাংস বিক্রির অভিযোগ পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশনের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ করা পচা মাংস জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা