× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক সেবনে যুবককে কারাদণ্ড

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

মাদক সেবনে যুবককে কারাদণ্ড

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক সেবনের অপরাধে মো. মাসুম হাওলাদার (২৮) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ জুন) রাত সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ ভাণ্ডারিয়া ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাজাপ্রাপ্ত মাসুম হাওলাদার ওই এলাকার হাওলাদার বাড়ির আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, দক্ষিণ ভাণ্ডারিয়া এলাকায় টহল পুলিশের অভিযানে মাদক সেবনরত অবস্থায় মাসুম হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, দণ্ডপ্রাপ্ত মাসুম হাওলাদারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা