× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন-প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার (০৭ জুন) টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে ইয়েস ও এসিজি।

সনাক মধুপুরের সভাপতি বজলুর রশিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি, সনাক সদস্য মো. আব্দুল মালেক, ডা. নুরুল হুদা, সানোয়ার হোসেন, শামসুল আলম, লিটন সরকার প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে অংশ নেন মধুপুর সনাক, ইয়েস ও এসিজির সদস্য, কারিতাসের কর্মকর্তক ও মধুপুর শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা।

মানববন্ধন ও আলোচনা সভা পরিচালনা করেন টিআইবি’র সনাক মধুপুরের এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস দলনেতা মাজহারুল ইসলাম। এ সময় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টিআইবি’র পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন, প্রকৃতির বর্তমান বিরূপ প্রতিক্রিয়ার জন্য মানুষই দায়ী। আমরা পরিবেশের প্রতি সচেতন নই। জনগণ সচেতন না হলে ভবিষ্যতে ঋতুগুলোর স্বাভাবিক সৌন্দর্য আর ফিরে পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। এ সময় তিনি টিআইবিসহ সকল সামাজিক সংগঠনকে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভার শেষে বিশ্বব্যাপী পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে সনাক, ইয়েস ও এসিজির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা