× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যানজট নিরসনে চট্টগ্রামে মনোরেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

মনোরেল প্রকল্প বাস্তবায়নে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে মতবিনিময় সভা।

মনোরেল প্রকল্প বাস্তবায়নে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে মতবিনিময় সভা।

চট্টগ্রাম নগরীর ক্রমবর্ধমান যানজট নিরসন ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মনোরেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) চউকের সম্মেলন কক্ষে মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, বাস্তবায়ন কৌশল এবং নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে চট্টগ্রাম শহরের জন্য একটি সমন্বিত ট্রাফিক মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে ডিটিসিএ চউকের কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি সহযোগিতা চায়।

সভায় চউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। তাই যেকোনো অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পর্যটন, জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নগরবাসীর কল্যাণে কার্যকর, টেকসই ও জনবান্ধব প্রকল্প গ্রহণের আহ্বান জানান তিনি।

ডিটিসিএ’র নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. মশিউর রহমান বলেন, মনোরেল প্রকল্পকে অর্থনৈতিকভাবে টেকসই ও লাভজনক করতে উন্নত বিশ্বের মতো ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) ব্যবস্থার সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়নের সমন্বয় করা যেতে পারে। এতে করদাতাদের অর্থ থেকে ভর্তুকি দেওয়ার প্রয়োজন হবে না।

সভায় ডিটিসিএ’র অতিরিক্ত নির্বাহী পরিচালক (ম্যাস ট্রানজিট) আবদুল লতিফ খান, সিএমএ প্রকল্প পরিচালক ও ট্রাফিক ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ কামরুল হাসানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চউকের পক্ষ থেকে সদস্য প্রকৌশলী মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা