× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালমনিরহাটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১২জন গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

লালমনিরহাটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১২জন গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রকাশ্য ঝটিকা মিছিলের পর লালমনিরহাট জেলাজুড়ে বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (৬ জুন) দুপুর ও সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

একই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ, যেখানে ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় প্রধান আসামিদের মধ্যে রয়েছেন পৌর ছাত্রলীগের কনভেনার মেহেদী হাসান রুবেল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব, সেজুতি খাতুন, আনিক, শরিফুল ইসলাম, সিজান, কাজী তানভীর খান ইভয়, লতিফুর রহমানসহ ৪৩ জন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে লালমনিরহাট পৌরসভার তালুক খুটামারা এলাকায় বিজিবি সীমান্ত আয়োজন ক্যান্টিনের সামনে আদিতমারীগামী সড়কে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

মিছিলের ঘটনার পর শুক্রবার রাত থেকে জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে জেলার পাঁচটি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে কালীগঞ্জ থানা পুলিশ ভোটমারী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজার রহমান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এরশাদুল হক, আনোয়ার হোসেন ও রিপন চন্দ্র রায়কে গ্রেপ্তার করে। পাটগ্রাম থানা পুলিশ রসুলগঞ্জ এলাকার ছাত্রলীগ কর্মী শাহরিয়ার শামীম এবং বুড়িমারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তুহিনুজ্জামান বাবুকে গ্রেপ্তার করে। হাতীবান্ধা থানা পুলিশ ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আদনান হোসেন শুভকে এবং আদিতমারী থানা পুলিশ ভাদাই ইউনিয়নের আরাজি দেওয়াডেবা গ্রামের নজরুল ইসলামকে আটক করে।

এছাড়া সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে কালীবাড়ি এলাকার লতিফুর রহমান, খোর্দ সাপটানার সিফাত হোসেন এবং সাবেক সদর উপজেলা যুবলীগের সভাপতি ও সাপটিবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মোতালেব খন্দকারকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন সুমা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য মিছিলের পর জেলাজুড়ে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা