× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা ও ক্ষতিগ্রস্ত বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা ও ক্ষতিগ্রস্ত বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার সদর দক্ষিণে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা মহাসড়কের উল্টো পথে চলাচল করছিল। এ সময় নাঙ্গলকোটের হাসানপুর থেকে কুমিল্লাগামী দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও একজন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি বলেন, “তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, তারা দিনমজুর এবং রংপুর অঞ্চলের বাসিন্দা হতে পারেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা