× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকসম্রাজ্ঞী শুঁটকির এক বছরের কারাদণ্ড

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

মাদকসম্রাজ্ঞী শুঁটকির এক বছরের কারাদণ্ড

বগুড়া জেলার আদমদীঘির সান্তাহারে ডজনখানেক মাদক মামলার আসামি ও কুখ্যাৎ মাদক সম্রাজ্ঞী রহিমা বেগম ওরফে শুঁটকিকে (৫২) ভ্রাম্যমাণ আদালত এবার এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত রহিমা বেগম উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকার নজরুল ইসলামের স্ত্রী। এর আগে শুক্রবার বিকালে সান্তাহার পৌর শহরের শান্তিনগর এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, রহিমা বেগম ও তার স্বামী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নজরুল ইসলামের বিরুদ্ধেও ৯টি মামলা রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চা-বাগান এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে রহিমা বেগমের বসতঘর ভেঙে দিয়ে তাদের এলাকা থেকে উচ্ছেদ করেন। পরে তারা শান্তিনগর এলাকায় নতুন বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, নতুন বাড়িতে ওঠার পরও তারা পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যেতে থাকেন।

এর আগে একাধিক মামলায় কারাভোগ করলেও জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন রহিমা বেগম। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকরের জন্য গতকাল সকালে রহিমা বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান ও আইনি ব্যবস্থা জোরদার হলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা