× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন এমডির অনন্য উদ্যোগ

৬৩ বছরের ‘জটিলতায় কাটিয়ে’ পতেঙ্গায় যাবে ওয়াসার পানি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

৬৩ বছরের ‘জটিলতায় কাটিয়ে’ পতেঙ্গায় যাবে ওয়াসার পানি

চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিনের মধ্যে দীর্ঘদিনের একটি জটিল সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। তার সিদ্ধান্তের ফলে ৬৩ বছর পর প্রথমবারের মতো নগরীর পতেঙ্গা এলাকার তিনটি ওয়ার্ডে পাইপলাইনের মাধ্যমে ওয়াসার সুপেয় পানি পৌঁছানোর পথ উন্মুক্ত হয়েছে। 

ওয়াসা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পাইপলাইন-সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে ওয়াসার পানি সরবরাহ সম্ভব হয়নি। ফলে উপকূলীয় এ এলাকার বাসিন্দাদের লবণাক্ত পানি ও সুপেয় পানির সংকট নিয়ে বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে গত ৩ জুন স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর চিঠি পাঠান ওয়াসার এমডি। চিঠিতে তিনি কর্ণফুলী টানেলের ইউটিলিটি ডাক্ট ব্যবহার করে পাইপলাইন স্থাপনের অনুমতি চান। ওয়াসার পরিকল্পনা অনুযায়ী, বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্প থেকে প্রতিদিন অন্তত ২ কোটি লিটার পরিশোধিত পানি পতেঙ্গা এলাকায় সরবরাহ করা হবে। 

স্থানীয়রা জানায়, ওয়াসার এ উদ্যোগ বাস্তবায়িত হলে লবণাক্ত পানির দুর্ভোগ কমবে এবং দীর্ঘদিনের পানীয় জলের সংকট থেকে মুক্তি মিলবে পতেঙ্গাবাসীর। 

ওয়াসা কর্মকর্তারা জানান, বর্তমানে পতেঙ্গা এলাকায় দৈনিক পানির চাহিদা প্রায় ১০ কোটি লিটার হলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ৪ কোটি লিটার। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে এ ঘাটতি অনেকাংশে কমে আসবে। 

এ প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, পাইপলাইনের প্রায় সাত বছরের জটিলতা কাটিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে আগামী ছয় মাসের মধ্যে পতেঙ্গার তিনটি ওয়ার্ডের মানুষ ওয়াসার সুপেয় পানি পাবেন বলে আশা করছি। 

উল্লেখ্য-স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগমের কাছ থেকে গত ০১ জুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চট্টগ্রাম ওয়াসার দায়িত্বভার গ্রহণ করেন ‘অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’-এর চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম। এর আগে গত ২১ মে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক আদেশে তাঁকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়।

 

 

 

 

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা