× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচার

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

আপডেট : ৫ ঘণ্টা আগে

ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচার

জামালপুর সদর উপজেলায় জমিজমার বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে ভাতিজার দায়ের কোপে চাচার মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে। জামালপুর সদর থানার ওসি মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে আব্দুল হকের সঙ্গে তার ভাতিজা আব্দুস সালামের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার দুপুরে জমিতে সীমানার নির্ধারণ এবং গাছ কাটাকে কেন্দ্র করে চাচা ও ভাতিজার মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা ও তার কয়েকজন সহযোগী আব্দুল হকের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময়ে ভাতিজা আব্দুস সালাম ধারালো দা দিয়ে তার চাচার মাথায় জোরে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই রক্তক্ষরণ হয়ে মারা যান আব্দুল হক। ঘটনার পরপরই অভিযুক্ত সালাম ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ওসি নাজমুস সাকিব জানান, মূল অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। ঘটনায় সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা