× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে পুশ-ইন ঠেকাতে বিজিবির টহল জোরদার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

পুশ-ইন ঠেকাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে টহল দিচ্ছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুশ-ইন ঠেকাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে টহল দিচ্ছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশ-ইনের আশঙ্কায় নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রফিকুল আলম শনিবার এ তথ্য জানান তিনি। 

তিনি জানান, স্থানীয় মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের যেকোনো চেষ্টা প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। 

বিজিবি জানায়, মহেশপুর সীমান্তের ১২টি বিওপির মধ্যে যাদবপুর, খোসালপুর ও সামন্তা এলাকায় অন্তত পাঁচবার পুশ-ইনের চেষ্টার ঘটনা ঘটিয়েছে বিএসএফ। তবে এসব চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

বিজিবির দাবি, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মহেচপুর সীমান্তজুড়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, সীমান্তের ওপারে বিভিন্ন যানবাহনে করে লোকজন এনে জড়ো করা হচ্ছে। এ কারণে নতুন করে পুশ-ইনের চেষ্টা হতে পারে বলে তাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

লেফটেন্যান্ট কর্ণেল রফিকুল আলম বলেন, “ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোনো ধরনের পুশ-ইনের চেষ্টা করলে তা আমরাকঠোরভাবে প্রতিহত করার চেষ্টা করবো”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা