সিলেট প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আপডেট : ৪ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
সিলেট
বিভাগে মে মাসে
সড়ক দুর্ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ প্রাণ
গেছে ৫১ জনের। এসব
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও
৬৫ জন।
‘নিরাপদ
সড়ক চাই’ র (নিসচা)
সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত মাসিক সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ
প্রতিবেদনে শনিবার এ তথ্য তুলে
ধরা হয়।
প্রতিবেদনের
তথ্য অনুযায়ী, মে মাসে সিলেট
বিভাগের চার জেলার মধ্যে
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে
সিলেট জেলায়। অন্যদিকে সবচেয়ে কম প্রাণহানির ঘটনা
ঘটেছে মৌলভীবাজার জেলায়।
জেলা
ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট
জেলায় ১৭টি দুর্ঘটনায় ২১
জন নিহত ও ৪০
জন আহত হয়েছেন। সুনামগঞ্জে
১৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন, আহত
হয়েছেন ২০ জন। হবিগঞ্জে
৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত
ও ৩ জন আহত
হয়েছেন। আর মৌলভীবাজারে ৫টি
দুর্ঘটনায় ৫ জন নিহত
এবং ২ জন আহত
হয়েছেন।
প্রতিবেদনে
বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র
করে যাতায়াত বৃদ্ধির সময়ও দুর্ঘটনার ঘটনা
ঘটে। ঈদযাত্রা সংশ্লিষ্ট ৯টি দুর্ঘটনায় ৮
জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার কারণ বিশ্লেষণে নিসচা বলেছে, যানবাহন চালকদের মধ্যে প্রতিযোগিতামূলক ও বেপরোয়া মনোভাব, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক অবকাঠামোর বিভিন্ন ত্রুটি প্রাণহানির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
নিসচার
কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক,
সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব এবং সিলেট
জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, সংগঠনটির
নিয়মিত পর্যবেক্ষণ ও গণমাধ্যমে প্রকাশিত
তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত
করা হয়েছে।
প্রতিবেদনের
তথ্য অনুযায়ী, মে মাসে মোটরসাইকেল
সংশ্লিষ্ট ১৯টি দুর্ঘটনায় ২০
জন চালক ও আরোহী
নিহত হয়েছেন। এছাড়া সিএনজি অটোরিকশা ও টমটম সংশ্লিষ্ট
৬টি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু
হয়েছে। বিভিন্ন ধরনের যানবাহনের চালক ও আরোহী
হিসেবে প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং
৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯
জন পথচারী।
দুর্ঘটনার
ধরন অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়ার ঘটনায় ৭টি দুর্ঘটনায় ৭
জন নিহত হয়েছেন। মুখোমুখি
সংঘর্ষে ১৪টি দুর্ঘটনায় প্রাণ
গেছে ১০ জনের। এছাড়া
গাছ কিংবা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩টি দুর্ঘটনায়
৩ জন নিহত হয়েছেন।
নিহতদের
মধ্যে ৩৯ জন পুরুষ,
৬ জন নারী এবং
৬ জন শিশু রয়েছেন
বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছিলেন। তুলনামূলক হিসাবে মে মাসে দুর্ঘটনা ও প্রাণহানি দুটোই বেড়েছে।