হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৪৫ মিনিট আগে
সীমান্তবাসীকে সচেতন করতে মাইকিং করছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার দুপুরে তাদেরকে পুশ-ইন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১১৮-এর নিটকবর্তী এবং সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৪০০ গজ ভারতের অভ্যন্তরে ২২ বিএসএফের বাবুরাম বিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া নামক স্থানে ৫ থেকে ৬ জনকে ভারতের মেঘালয় থেকে ধরে নিয়ে আসা হয়।
এরপর শুক্রবার জুম্মার নামাজের সময় কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে তাদেরকে মানবপাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে পুশ-ইনের জন্য চেষ্টা চলছিল বলে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে বিজিবি। এ সময় বিজিবি এবং স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় এই অপপ্রয়াস প্রতিরোধ করা হয়।
বিজিবি আরও জানায়, পুশ-ইন ঠেকাতে সব বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং পুশ-ইন সম্ভাব্য এলাকায় ২৪ ঘণ্টা বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “সীমান্ত এলাকার গ্রামবাসীকে এ বিষয়ে জনসচেতনতামূলক সভার মাধ্যমে সচেতন করা হচ্ছে। এছাড়া সোর্স নিয়োগের মাধ্যমে বাংলাদেশি দালালদের পরিচয় নিশ্চিত করে গ্রেপ্তার প্রচেষ্টা চলমান রয়েছে”।