× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালীগঞ্জ-গান্না সড়কে পিচ খুঁড়ে বসানো হচ্ছে ইটের সলিং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

পিচ খুঁড়ে বসানো হচ্ছে ইটের সলিং। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিচ খুঁড়ে বসানো হচ্ছে ইটের সলিং। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ-গান্না আঞ্চলিক সড়কের ক্ষতিগ্রস্ত অংশে পিচ খুঁড়ে ইটের সলিং বসানোর কাজ চলছে।

সড়ক ও জনপথ বিভাগের অধীনস্থ ৮৫০ মিটার ওই সড়কে দুই স্তরে ইটের সলিং স্থাপনে ৮৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে বলে জানায় সওজ।


কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে আলাইপুর পর্যন্ত পাকা পিচের অংশ খুঁড়ে দুই স্তরের ইট বিছানো হচ্ছে। শনিবার সরেজমিন গিয়ে দেখা যায় এমন চিত্র। যথাযথ মেরামত না করেই সংশ্লিষ্টরা মোটা অঙ্ক টাকা ব্যয় করায় জনমনে দেখা দিয়েছে প্রশ্ন।

স্থানীয় ব্যাবসায়ী তুহিন হোসেন বলেন, “সড়কের কিছু কিছু স্থানে সামান্য সমস্যা দেখা দিয়েছিল, যা পিচ ঢালাই করা যেত। তবে গত এক মাস আগে থেকে ভালো পাকা সড়কটির পিচ খুঁড়ে নতুন ইটের সলিং বসানো হচ্ছে। এজন্য আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে”।

ইজিবাইক চালক আলিম হোসেন বলেন, “ভালো রাস্তার পিচ তুলে ইট বসিয়ে টাকার অপচয় করা হচ্ছে। এভাবে ইট বসিয়ে রাস্তা না করে পিচ ঢালাই করে দিলেই ভালো হতো”।

ঠিকাদারি প্রতিষ্ঠান গামা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী গোলাপ হোসেন বলেন, “আমি নিয়ম মেনেই কাজ করছি। টেন্ডারের উল্লিখিত সব অংশেই ইট বসাতে বলা হয়েছে। আমার কিছুই করার নেই”।

এ ব্যাপারে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের উপপরিচালক হাফিজুর রহমান বলেন, “ওই সড়কের উন্নতীকরণের জন্য আগামী বাজেটে বড় ধরনের বাজেট আসার কথা রয়েছে। তাই এখন সংস্কার কাজ করা হচ্ছে। বর্ষা মৌসুমে সড়কের অনেক অংশ নিচু থাকায় পানি জমে যায়। সেজন্য ইটের সলিং তৈরি করা হচ্ছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা