× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় নদীতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়া অফিস

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

উদ্ধার হওয়া স্কুলছাত্র তীর্থ সাহা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উদ্ধার হওয়া স্কুলছাত্র তীর্থ সাহা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৬ ঘণ্টা পরে তীর্থ সাহা (১৭) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। 

উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। 

তীর্থ সাহা সোনাতলা নতুন বন্দর এলাকার বাসিন্দা শ্রী দীপক সাহার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে তীর্থ সাহা পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট এলাকায় বাঙালি নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তীর্থ ভেসে গিয়ে নিখোঁজ হন। পরে খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। রাজশাহী থেকে আসা একটি ডুবুরি দলও অভিযানে অংশ নেয়। তবে সন্ধ্যায় অন্ধকার নেমে আসায় অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শনিবার ভোরে আবার উদ্ধারকাজ শুরু হলে সকাল ৭টার দিকে আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তীর্থের মরদেহ উদ্ধার করা হয়।

সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা