× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানব পাচারের বিরুদ্ধে অভিযানে উদ্ধার ৫০, চক্রের ৯ সদস্য আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

পেছনে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ৯ সদস্য ও সামনে পাচারের কবল থেকে উদ্ধার হওয়া ৫০ ব্যক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পেছনে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ৯ সদস্য ও সামনে পাচারের কবল থেকে উদ্ধার হওয়া ৫০ ব্যক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় মানব পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জনকে  উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

একই অভিযানে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়েছে।

টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকিন সিদ্দিকী।

তিনি জানান, ৫ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী দ্বীপ ও বাহারছড়া এলাকার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

শাহপরী দ্বীপ এলাকা এবং বাহারছড়া উপকূলে এ অভিযান চলে বলেও জানান তিনি।

মুত্তাকিন সিদ্দিকী বলেন, অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। 

পরে ধাওয়া করে বাহারছড়া উপকূলসংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশিতে বোটে থাকা ৫০ জন মালয়েশিয়াগামীকে উদ্ধার এবং মানবপাচারের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।

মুত্তাকিন সিদ্দিকী আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। 

পরে তাদের বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন চালানো হতো এবং মুক্তিপণ আদায় করা হতো। এরপর সাগরপথে তাদের মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা ছিল বলেও জানান তিনি।

পাশাপাশি বিদেশে যেতে ইচ্ছুক কয়েকজনকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত ভুক্তভোগী, আটক মানবপাচারকারী এবং জব্দকৃত বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

মানবপাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা