× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনতামূলক র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সচেতনতামূলক র‌্যালি। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সচেতনতামূলক র‌্যালি। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ জুন) সকালে হাসপাতালের প্রধান গেট থেকে র‌্যালিটি বের হয়ে হাসপাতালের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে এম মশিউল মুনীর র‌্যালির নেতৃত্ব দেন।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে এম মশিউল মুনীর বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পরিচালক সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম নজমূল আহসান, সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারি পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আবদুল মুনায়েম সাদসহ বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা