কাশিয়ানী থানা। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ছাবিহা খানম (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়া এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাবিহা খানম কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামের শিপন ফকিরের মেয়ে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি)
মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কথা হয় বেশ কয়েকজন স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে।
তারা জানান, ছাবিহা রেল লাইনের ধারে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত রেল লাইনের ওপরে চলে আসে। এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী
ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।