টেকনাফ (কক্সবাজার) প্রতেবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শত শত ফুটবলপ্রেমীর অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। দুপুরে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পতাকা ও জার্সি পরে সমর্থকরা মোটরসাইকেল নিয়ে মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কক্সবাজারের জনপ্রিয় শিল্পীরা।
আয়োজক আতিকুর রহমান মাসুদ জানান, তরুণদের মধ্যে সম্প্রীতি ও ইতিবাচক বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এমন ব্যতিক্রমী উদ্যোগ টেকনাফের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।