× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূরুঙ্গামারীর বাজারে আগুনে ১০৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাজারে শুক্রবার সকালে আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাজারে শুক্রবার সকালে আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (৫ জুন) সকাল ৬টার পর বাজারটিতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাজারের কাপড়, কসমেটিকস, ফলসহ বিভিন্ন ধরনের দোকান মুহূর্তেই পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কুড়িগ্রাম ও নাগেশ্বরীর মোট তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. এনামুল হক বলেন, আগুনের তীব্রতা বেশি হওয়ায় পার্শ্ববর্তী ইউনিটগুলোর সহায়তা নেওয়া হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাদের দাবি, ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, এখন পর্যন্ত ১০৫টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত হওয়ার বিষয়টি আমরা চিহ্নিত করেছি। ক্ষতিগ্রস্তদের জন্য আপৎকালীন সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য খাদ্যসামগ্রীর প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা