× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

দেলদুয়ার উপজেলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেলদুয়ার উপজেলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রাঘাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের মেরুয়াঘোনা এলাকায় শুক্রবার দুপুর ১টার দিকে  এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মো. আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) ও খালিদুলের মেয়ে খাদিজা আক্তার (১০)।

দেলদুয়ার উপজেলার নির্বাহী অফিসার জহুরা সুলতানা যূথি এ সব তথ্য নিশ্চিত করেন।

পারিবারিক জানায়, শুক্রবার খালিদুল স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। দুপুরে পার্শ্ববর্তী গ্রাম মেরুয়াঘোনা গ্রামে আরেক আত্মীয়বাড়ি দাওয়াত খাওয়ার উদ্দেশে যাত্রা পথে শাহধারীপাড়া নামক স্থানে পৌঁছে অটোরিকশা থেকে নামার সময় বাবা ও মেয়ে দুজনে হঠাৎ বজ্রপাতের শিকার হন। দুর্ঘটনার সময় খালিদুলের পকেটে এনড্রোয়েড মোবাইল সেট ছিল। মোবাইল সেটটি পুড়ে নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে খালিদুলের গায়ের শার্টটিও পুড়ে যায়।

দেলদুয়ার উপজেলার নির্বাহী অফিসার জহুরা সুলতানা যূথি বলেন, “ শুক্রবার দুপুরের পরে উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে খালেদুল এবং তার মেয়ের মৃত্যু হয়”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা