× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২

ফটিকছড়ি ও চট্টগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের ফটিকছড়িতে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার মাইজভান্ডার দরবার শরিফ-সংলগ্ন রোসাংগিরী এলাকায় একটি বিশ্রামাগারে এ সভা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. জামান বাবু (২৩) ও একই ওয়ার্ডের ভাঙা দীঘিরপাড় এলাকার সাইফুল ইসলাম সজিব (২৫)।

শুক্রবার (৫ জুন) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে সভার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, বিষয়টি জানার পর অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অপরদিকে মাথায় কাফনের কাপড় বেঁধে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ মিছিল করা হয়। মিছিলের ৫৮ সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলটি বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়কে হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের হাতে থাকা ব্যানারেÑ হামে শিশুমৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সংক্রান্ত স্লোগান লেখা ছিল। মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে এসে পৌঁছলে নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে বেশ কিছুক্ষণ স্লোগান দেন। 

মিছিলের বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে জানান, আগ্রাবাদ এলাকার মিছিলের ভিডিও ফুটেজটি দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা