× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনের আলোতেও জ্বলছে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের বাতি

হাসিবুল ইসলাম সজিব, কুমিল্লা

প্রকাশ : ১ ঘণ্টা আগে

দিনের আলোতেও জ্বলছে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের বাতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনের আলোতেও জ্বলছে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের বাতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কঠোর নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রম চললেও কুমিল্লার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে দেখা গেছে উল্টো চিত্র। দিনের আলোতেও সেখানে জ্বলছে একাধিক বৈদ্যুতিক বাতি, যা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি সরেজমিনে কুমিল্লা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিস ভবনের চারপাশের দেওয়ালে লাগানো বেশ কয়েকটি বৈদ্যুতিক বাতি দিনের বেলাতেও জ্বলছে। বিষয়টি স্থানীয় পথচারী ও সেবাপ্রার্থীদের নজরে এলে তারা বিদ্যুতের এমন অপচয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

কয়েকজন পথচারীর ভাষ্য, যেখানে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, সেখানে একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে দিনের বেলায় বাতি জ্বলে থাকা দায়িত্বহীনতার পরিচয়।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব বলেন, “বজ্রপাতের কারণে বৈদ্যুতিক লাইনের ত্রুটি দেখা দিয়ে নিজ থেকে সক্রিয় হয় গিয়েছে। এ কারণে বাতিগুলো নিজে থেকেই জ্বলছে। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে”।

তবে যান্ত্রিক ত্রুটির অজুহাতে বিদ্যুৎ অপচয় মেনে নিতে পারছেন না স্থানীয়রা। বিদ্যুৎ সাশ্রয় ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা