× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটো ছিনতাই মামলায় আটক ৪

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

অটো ছিনতাই মামলায় আটক ৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চালককে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে ছিনিয়ে নেওয়া একটি অটোমিশু গাড়ি উদ্ধার করেছে রায়গঞ্জ পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে রায়গঞ্জ থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ওসি মো. আহসানুজ্জামান।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের কালিঞ্জা ব্রিজ এলাকার সামনে থেকে পাঙ্গাশী গ্রামের বাসিন্দা রাসেল সেখ (৩৫) তার অটোমিশু গাড়িতে কয়েক যাত্রী তোলেন। যাত্রীরা রিজার্ভ ভাড়ায় গাড়িটি নিয়ে কৃষ্ণদিয়া বাজার, বারইভাগ ও জানকীগাতীসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন।

একপর্যায়ে যাত্রীদের আচরণে সন্দেহ হলে রাসেল সেখ তাদের কাছে ভাড়া পরিশোধ করে গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এ সময় অভিযুক্তরা তাকে মারধর করেন। পরে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক অটোমিশু গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরদিন রাসেল সেখ বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার উপজেলার পাঙ্গাশী এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন পাঙ্গাশী গ্রামের আবু রায়হান (৩৫) ও রিপন ফকির (৩৬), নওদা শালুয়া গ্রামের নাজমুল সেখ (৩৪) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ভাঙ্গাবাড়ী গ্রামের আলী (১৯)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা