× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত সেই গাছটি কেটে ফেলল প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

আলোচিত সেই গাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আলোচিত সেই গাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত সেই গাছটি কেটে ফেলেছে স্থানীয় প্রশাসন। 

উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের ওই গাছটি অবশেষে কেটে ফেলা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় শুক্রবার দুপুরে গাছটি কেটে ফেলা হয়।

ঝড়ে শেঁকড়সহ মাটিতে পড়ে যায় গাছটি। এভাবে ছিলো প্রায় এক মাস। ডালপালা কাটাসহ গাছের অনেক অংশ কেটে ফলা হয়। এরই মধ্যে গত এক সপ্তাহ আগে আবার গাছটি দাঁড়িয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এমন একটি গাছ নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে যায়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করতে শুরু করে। এরপর কিছু মানুষ গাছের গোড়ায় লাল কাপড় বেঁধে, মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে সেখানে মানত করতে থাকেন। একপর্যায়ে স্থানটি ‘মাজার সদৃশ’ রূপ নিচ্ছিল।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ বলেন, “গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং মালিকের অনুমতি নিয়ে এটি অপসারণ করা হয়েছে। গাছ বিক্রির অর্থ দান হিসেবে একটি মসজিদ বা মাদরাসায় দেওয়া হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা